1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতী সদর ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী শাহাদত

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক, আওয়ামীলীগ নেতা মোঃ শাহদত হোসেন।
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামের বাসিন্দা শাহদত হোসেন। পারিবারিক ভাবেই আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত। শাহদত হোসেন আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে ইউনিয়নবাসীর মতামতের ভিত্তিতে ইতিমধ্যেই ঝিনাইগাতী সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি সদর ইউনিয়নসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত। ইতিমধ্যেই তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সহ বাড়ি বাড়ি ঘুরে দীর্ঘপথ ছুটে বেড়াচ্ছেন ঝিনাইগাতী ইউনিয়নের বিভিন্ন গ্রামে। সেই সাথে তিনি নিয়মিত দরিদ্র অসহায় মানুষের খোজ খবর নিচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে অংশীদার হতে নৌকা প্রতীক পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে দীর্ঘদিনের অবহেলিত ঝিনাইগাতী সদর ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরিত করবেন তিনি।
শাহদত হোসেন জানান, তিনি নৌকা প্রতীক পেয়ে নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন উপহার দিবে এলাকাবাসীকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com