1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বান্দরবানে ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

বান্দরবান: বান্দরবান পৌরসভায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. কামাল (৩২) নামে পুলিশের এক কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পৌর শহরের বালাঘাটা ভরাখালির গোদারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বান্দরবান টিম। এ সময় সন্দেহভাজন মো. কামালকে (৩২) তল্লাশি করলে তার কাছ থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল জানান, তিনি একজন পুলিশ কনস্টেবল এবং বর্তমানে বান্দরবান আদালত পুলিশের দায়িত্বে কর্মরত আছেন। তার বাড়ি চট্টগ্রাম জেলায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো. বাবুল সরকার বলেন, গোপন সংবাদে ভিত্তিতে অভিযান পরিচালনা করে আমরা ইয়াবাসহ কামাল নামে এক পুলিশ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গ্রেফতারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, বান্দরবানে মাদকের বিস্তার ও অপব্যবহার রোধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com