1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

আর্মেনিয়ার ১৩ সেনাকে আটক করেছে আজারবাইজান

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আবারও সংঘাতে জড়িয়েছে আজারবাইজান ও আর্মেনিয়ার সৈন্যরা। সংঘর্ষে উভয়পক্ষের আট সেনা নিহত হয়েছে। এছাড়া আর্মেনিয়ার ১৩ সেনা আটক হয়েছে এবং ২৪ সার্ভিসম্যান নিখোঁজ রয়েছে। বুধবার আর্মেনিয়ার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

সংঘাতের জন্য উভয় পক্ষ পরস্পরকে দোষারোপ করেছে।

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী কালাকার ও লাচিন জেলায় আর্মেনিয়ার বাহিনী সংঘাতের জন্য প্ররোচনা দিয়েছিল। তারা এটি প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। তাদের সাত সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ১০ জন।

অপরদিকে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, আজারবাইজানি সেনারা সীমান্তে তাদের অবস্থান লক্ষ্য করে গুলি ছুড়েছিল। তারা গোলান্দাজ ইউনিট, সশস্ত্র যান ও বন্দুক ব্যবহার করেছিল হামলার জন্য। তাদের ১৩ সেনাকে আটক করেছে আজারবাইজানের সেনারা। এছাড়া ২৪ সার্ভিসম্যান এখনো নিখোঁজ রয়েছে। তাদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও জানা যায়নি। রাশিয়ার মধ্যস্থতায় তারা অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে।

গত বছর নাগারনো-কারাবাখ অঞ্চল নিয়ে সংঘাতে জড়িয়ে পড়ে সাবেক সোভিয়েত ইউনিয়েনে থাকা দেশ দুটি। ৪৪ দিনের যুদ্ধের পর শেষ পর্যন্ত রাশিয়ার আহ্বানে বন্ধ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com