1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাবেন না: ১৭ বছর পর ভাত খেলেন সেই ইনু মিয়া! জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ শ্রীবরদীর সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী আর নেই আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী কুড়িগ্রামে চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর বিকল্প শ্রমবাজারের সন্ধানে সরকারের পরিকল্পনা রয়েছে: সংসদে প্রধানমন্ত্রী ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণে নিহত ১১ বাংলা ১২ মাসের নাম বলতে পারলেন না ডাকসু নেতা মোসাদ্দেক ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

সুদানে নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত ১৫

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : সুদানে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ চলছেই। বুধবার সেখানে চলমান বিক্ষোভে গুলিবর্ষণ করে নিরাপত্তারক্ষী বাহিনী। তাদের গুলিতে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে শতাধিক। খবর রয়টার্সের।

গেল মাস থেকে শুরু করে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ চলছে সুদানে। যথারীতি বুধবারও বিক্ষোভকারীরা জড়ো হন রাজধানী খাতুমের রাস্তায়। অন্যান্য শহরেও তারা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। তাদর ছত্রভঙ্গ করতে নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্যরা গুলি ও টিয়ার শেল ছুড়তে শুরু করে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ১৫ জনের মৃত্যু হয়। আহত হয় শতাধিক।

এই ঘটনার পর পরই দেশের মোবাইল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।

রাস্তা থেকে সরে গিয়েও বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন। তাদের স্লোগানের ভাষা ছিল এরকম— ‘জনগনই বেশি শক্তিশালী। এ লড়াই থেকে সরে যাওয়ার উপায় নেই। ন্যায্যতার অধিকার রাস্তা থেকেই আদায় হয়, কামানের গোলা দিয়ে সেটা করা যায় না।’

এরপর তারা টায়ার জ্বালিয়ে, বেরিকেট তৈরি করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।

বিক্ষোভকারীদের রুখতে সুদানের বড় বড় শহরগুলোতে বিপুল পরিমাণ নিরাপত্তারক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গেল ২৫ অক্টোবর সরকার ভেঙে দিয়ে সুদানের ক্ষমতা দখলে নিয়েছে সেনাবাহিনী। সেই থেকে দেশটিতে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com