1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাবেন না: ১৭ বছর পর ভাত খেলেন সেই ইনু মিয়া! জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ শ্রীবরদীর সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী আর নেই আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী কুড়িগ্রামে চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর বিকল্প শ্রমবাজারের সন্ধানে সরকারের পরিকল্পনা রয়েছে: সংসদে প্রধানমন্ত্রী ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণে নিহত ১১ বাংলা ১২ মাসের নাম বলতে পারলেন না ডাকসু নেতা মোসাদ্দেক ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

পাকিস্তানের পার্লামেন্টে ধর্ষককে খোজা করার আইন পাস

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : একাধিক ধর্ষণ মামলার আসামিকে ওষুধের মাধ্যমে খোজা করার একটি আইনের অনুমোদন দিয়েছে পাকিস্তানের পার্লামেন্ট। বৃহস্পতিবার প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি পাকিস্তানে নারী ও শিশুদের ধর্ষণের হার বেড়েছে। ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে দেশটিতে বিক্ষোভও হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ধর্ষকদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিতে নতুন আইন করার উদ্যোগ নেয় সরকার।

প্রায় এক বছর আগে প্রেসিডেন্ট আরিফ আলভি ধর্ষণবিরোধী বিলে স্বাক্ষর করেছিলেন। পরে এতে ধর্ষকদের খোজা করার এবং দ্রুততার বিচার নিস্পত্তির জন্য বিশেষ আদালত গঠনের বিষয়টি আইনে যুক্ত করার আহ্বান জানানো হয়েছিল।

আইনটিতে বলা হয়েছে, ‘ওষুধের মাধ্যমে খোজা করার প্রক্রিয়াটি প্রধানমন্ত্রী  নির্ধারণ করেছেন, যার মাধ্যমে একজন ব্যক্তি তার জীবনের যে কোনো সময়ের জন্য যৌনসঙ্গমে অক্ষম হবে, এটি ওষুধের মাধ্যমে পরিচালনার জন্য আদালত নির্ধারণ করবে এবং এর তত্ত্ববধান করবে মেডিকেল বোর্ড।’

পার্লামেন্টে জামাত-ই-ইসলামির সিনেটর মোস্তাক আহমেদ বিলটির বিরোধিতা করে বলেছেন, এটি ইসলামি আইনবিরোধী। ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com