1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বেনাপোল এক্সপ্রেস ট্রেন ঢাকা অভিমূখে চলবে ২ ডিসেম্বর থেকে

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
রফিকুল ইসলাম, যশোর : করোনা সংক্রমণ কমে আসায় আগামী ২ ডিসেম্বর থেকে রেলপথে রাজধানী ঢাকার সঙ্গে যশোর বেনাপোল রুটে যোগাযোগ রক্ষাকারী একমাত্র ট্রেন বেনাপোল এক্সপ্রেস চালু হতে যাচ্ছে। করোনা মহামারির কারণে গত ৫ এপ্রিল থেকে এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ৫ থেকে ৬ হাজার পাসপোর্টধারী যাত্রী ভারতে যাতায়াত করে থাকেন। করোনা পরিস্থিতির কারণে দেশের সব ট্রেন বন্ধ হলে ঢাকা-বেনাপোল রুটে আন্তঃনগর এ ট্রেনটি বন্ধ করে দেয় সরকার।
তবে বেশ কিছু দিন আগে সরকার সব ধরণের যান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিলেও চালু হয়নি ‘বেনাপোল এক্সপ্রেস’। ফলে কষ্ট এবং দুর্ভোগ পোহাতে হচ্ছিল ভারত যাতায়াতকারী অসুস্থ পাসপোর্টধারী যাত্রীদের। ফলে ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ বেনাপোল এক্সপ্রেস চালুর দাবি তোলেন।
বেনাপোল চেকপোস্ট বাজার কমিটির সভাপতি জসিম উদ্দিন বলেন, স্বাস্থ্যবিধি মেনে ২ ডিসেম্বর থেকে বেনাপোল এক্সপ্রেস আবারো চালু হচ্ছে এতে আমরা সবাই খুশি।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসেসিয়েশনের সেক্রেটারি সাজেদুর রহমান জানান, সড়ক পথের বেহাল দশা ও দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরিঘাটে যানজটের কারণে নানা ধরনের হয়রানির শিকার হতে হয় যাত্রীদের। স্বাভাবিক সময় এক দিনে ১০ হাজার পর্যন্ত যাত্রী বেনাপোল বন্দর দিয়ে যাতায়াত করে থাকে। তবে বর্তমানে করোনার কারণে প্রতিদিন যাত্রী সংখ্যা দেড় হাজারের কাছাকাছি নেমে এসেছে। এই যাত্রীদের ৯৫ শতাংশ ভারতে যাচ্ছেন চিকিৎসা সেবা নিতে। ট্রেন না থাকায় এই যাত্রীদের বাড়িতে ফেরার জন্য সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। দেরিতে হলেও ট্রেনটি আবারো চালু হচ্ছে, এতে ভোগান্তি কমবে।
বেনাপোল থেকে ঢাকায় যেতে পরিবহনে সময় লাগে ৬-৭ ঘণ্টা। সড়কে যানজট বা আবহাওয়া খারাপ হলে অনেক সময়  দ্বিগুণ সময় লেগে যায়। এক্ষেত্রে ট্রেনে নির্বিঘ্নে মাত্র সাড়ে সাত ঘণ্টায় বেনাপোল থেকে ঢাকায় পৌঁছানো যায়। সপ্তাহে একদিন বুধবার বিরতি দিয়ে প্রতিদিন দুপুর ১টায় বেনাপোল থেকে ছেড়ে যায় ঢাকাতে এবং রাত সাড়ে ১০টায় কমলাপুর থেকে ছেড়ে আসে বেনাপোল একপ্রেস। বেনাপোল থেকে ঢাকা যাত্রীপ্রতি এসিতে ভাড়া ১১১৬ টাকা, ননএসিতে  ৪৮৫ টাকা। ঢাকা থেকে এসি স্লিপার ভাড়া ১৭৮১ টাকা। সব মিলায়ে জনসাধারণের জন দূর্ভোঘ লাঘব হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com