1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শার্শায় তিনশ বোতল ফেনসিডিলসহ আটক ২

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
যশোর : যশোরের শার্শায় ৩শ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ নভেম্বর) ভোর রাতে তাদের আটক করে শার্শা গোড়পাড়া পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের ইসমাইল মোড়লের ছেলে রিপন মোড়ল (৩২) ও শার্শা থানার পান্তাপাড়া (আমড়াখালী) গ্রামের দেলোয়ার মিয়ার ছেলে মিন্টু  মিয়া (৩২)।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে, গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এএসআই তায়েবুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ শার্শা থানার লক্ষণপুর টু আন্দোলপোতা গামী পাকা রাস্তায় লক্ষণপুর মাঠপাড়াস্থ তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিল সহ তাদের আটক করে।
শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com