
হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্বাছ আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আব্বাছ আলী উপজেলার সরচাপুর গ্রামের মৃত আব্দুস সোবহান তালুকদারের পুত্র। এ ঘটনায় আরো ২জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, একই গ্রামের রুহুল মুন্সি (৬০) ও আন্নাছ আলী (২৭)।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বলেন, বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মোটর সাইকেল করে ৩জন আরোহী হালুয়াঘাট থেকে বাড়ির উদ্দেশ্যে সরচাপুর গ্রামে ফিরছিলেন। এ সময় বড়বিলা নামক স্থানে পৌছালে সেখানে আগে থেকেই বিকল অবস্থায় পড়ে থাকা একটি বালুবাহী ট্রাকে মোটর সাইকেলটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই বৃদ্ধ আব্বাছ আলীর মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ২ জনকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উনারা সবাই তাবলীগ জামাতের সাথে সম্পৃক্ত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান খান বলেন, এ বিষয়ে আনইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।