1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ফুলবাড়ীতে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ উদ্বোধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে ২০২০-২০২১ অর্থবছরের রবি মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসুচির আওতায় গম, ভুট্টা, সরিষা, সুর্যমূখী, পেয়াজ ও মুগডাল চাষে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় কৃষি অফিস চত্ত্বরে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে শীতকালীন রবি মৌসুমের রাসায়নিক সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী।
এসময় উপজেলা প্রানী সম্পাদক কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ সাহানুর রহমান উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার জানান, উপজেলার ৭ টি ইউনিয়নসহ পৌরএলাকার দুই হাজার ৩২০ জন প্রান্তিক কৃষকের মাঝে ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। এরমধ্যে এক হাজার ৫০ জন কৃষকের মাঝে জনপ্রতি সরিষা বীজ এক কেজি, ডিএমপি সার এক কেজি ও এমওপি সার এক কেজি। ২০০ কৃষকের মাঝে জন প্রতি দুই কেজি গমের বীজ ও ১০ কেজি এমওপি সার। ২০ জন কৃষকের মাঝে জনপ্রতি এক কেজি মুগডাল বীজ, এক কেজি ডিএপি সার ও পাঁচ কেজি এমওপি সার, ৪০ জন কৃষকের মাঝে জন প্রতি এক কেজি পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং ৩০ জন কৃষকের মাঝে জন প্রতি এক কেজি সূর্যমূখী বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১ কেজি এমওপি সার বিতরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com