
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭২ ও বিনাধান-২০ শিখন প্লট প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ নভেম্বর) বিকালে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে হারভেষ্টপ্লাস বিংস প্রকল্পের আওতায় পশ্চিম চাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ধান ক্ষেতের মাঠে জিংকের গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদিকুল হাসান স্বাক্ষর।
শিক্ষক আমিনুর রসুল বিএসসি’র সভাপতিত্বে মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হারভেস্ট প্লাস বিংস প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর হাবিবুর রহমান খান। কৃষক মাঠ দিবসে কৃষকদের কাছে মানব জীবনে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭২ ও বিনাধান-২০ এর পুষ্টি উপাদান ও বিভিন্ন প্রয়োজনীয়তা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন হারভেস্টপ্লাস বাংলাদেশ বিংস প্রকল্পের প্রজেক্ট অফিসার মানিক দেবনাথ।
বিংস প্রজেক্টের সিইএস হুমায়ুন কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপ-সহকারী কৃষি কর্মকর্তা লতিফুর রহমান, ফজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, বিংস প্রজেক্টের সিইএস সাইফ ইসলাম, সবুজ রানা প্রমুখ।
এতে প্রায় ২ শতাধিক কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। মাঠ দিবসে সকল কৃষক কৃষাণী বৃন্দ জিংক ধানের আবাদ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।