1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

গ্রিসে লরি নিয়ন্ত্রণ হারিয়ে ৭ অভিবাসনপ্রত্যাশী নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সাত অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও আট জন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে দেশটির উত্তর সীমান্তের কাছে একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, লরিটিতে ১৫ জন যাত্রী ছিল। এটি তুরস্ক থেকে গ্রিসের উত্তরাঞ্চলীয় প্রধান শহর থেসালোনিকির দিকে যাচ্ছিল। অতিরিক্ত গতিতে গাড়িটি মহাসড়কের টোলপ্লাজা অতিক্রমের চেষ্টা করলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং কাছের একটি কনটেইনারে আঘাত হানে। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে আহতদের মধ্যে চার পাকিস্তানি, এক আফগান, দুই নেপালি এবং গাড়ি চালক রয়েছে।

পশ্চিম ইউরোপের দেশগুলোতে প্রবেশের জন্য অভিবাসনপ্রত্যাশীদের কাছে জনপ্রিয় রুট হচ্ছে গ্রিস। এদের অনেকে জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে গ্রিস উপকূলে যাওয়ার চেষ্টা করে। আবার অনেকে তুরস্ক হয়ে স্থলপথে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com