
নালিতাবাড়ী (শেরপুর) : আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মাওলানা জামাল উদ্দিনের চশমা প্রতীকের সমর্থনে নির্বাচনী সভা করেছে স্থানীয় অটো মালিক-চালক সমিতি।
শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বারমারী বাজার সংলগ্ন আবু সাইদ মিলনের বাড়ির আঙ্গিনায় এ সভা অনুষ্ঠিত হয়।
বীরমুক্তিযোদ্ধা আছমত আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জয়নাল খলিফা, দরবেশ আলী, চশমা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওলানা জামাল উদ্দিন।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- আটোবাইক মালিক-চালক সমিতির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট রবিউল আলম ইউসুফ, আব্দুল মোতালেব, আলী হোসেন, রুহুল আমীন লিটন, আহাম্মদ আলী, রেজাউল মুন্সি প্রমুখ।
এসময় বক্তারা বলেন, পোড়াগাঁও ইউনিয়নকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করতে সৎ, যোগ্য ও ধার্মিক ব্যক্তি চশমা প্রতিকের প্রার্থী মাওলানা জামাল উদ্দিনকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে আমরা চেয়ারে বসাব।
প্রার্থী জামাল উদ্দিন বলেন, আমি যদি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হই, তাহলে পোড়াগাঁও ইউনিয়নের গরীব- দুঃখী ও মেহনতী মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে একটি ন্যায়, জ্ঞানভিত্তিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাব।