1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

কুয়াকাটায় রাখাইন বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ২০ নভেম্বর, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটায় মং সুয়ে চিং (৬০) নামে এক রাখাইনের রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ নভেম্বর) সৈকতের ঝাউবাগান সংলগ্ন এলাকায় গাছের সঙ্গে গলায় দড়ি পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ। মৃত মং সুয়ে চিং কুয়াকাটা পৌরসভার কেরানিপাড়া এলাকার মৃত ক্রোং জাং মাতুব্বরের পুত্র।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেড়িয়ে আসে মং সুয়ে চিং। রাতে অনেক চেষ্টার পরও পরিবারের সদস্যরা তাকে খুঁজে পায়নি। শুক্রবার স্থানীয়রা ঝাউবাগান সংলগ্ন এলাকায় গাছের সাথে গলায় দড়ি পেঁচানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আবুল খায়ের গনমাধ্যমকে জানায়, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেলা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে এটি হত্যা না আত্মহত্যা সেটা এখনো নিশ্চিত বলা যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com