1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ইউপি নির্বাচন: পোড়াগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থী জামাল হাজীর সমর্থনে পথসভা

  • আপডেট টাইম :: শনিবার, ২০ নভেম্বর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : আসন্ন ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হাজী জামাল উদ্দিনের চশমা প্রতীকের সমর্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের আমবাগান বাজার তিন রাস্তার মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা আছমত আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত সেনা সদস্য রবিউল আলম ইউসুফ, লিয়াকত আলী, জয়নাল খলিফা, রহুল আমীন লিটন (বিএসসি)। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চশমা প্রতীকের প্রার্থী মাওলানা জামাল উদ্দিন।

জামাল উদ্দিন তার বক্তব্যে বলেন, ইসলামের নির্দেশনা অনুযায়ী অন্যায়ের প্রতিবাদ হিসেবে আপনাদের (জনগণের) দাবীর প্রেক্ষিতে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। যদি আপনাদের এ দাবীতে আমি আগ্রহ প্রকাশ না করতাম তবে আল্লাহর কাছে আমি দায়ী থাকতাম। তাই আগামী দিনে অন্যায়-জুলুম ও ঘুষ-দুর্নীতি মুক্ত ইউনিয়ন গড়তে আগামী ২৮ তারিখ আমার চশমা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

তিনি বলেন, আমি কথা দিচ্ছি; যেহেতু আমি ইমামতি করি এবং পরবর্তী সময়েও ইমামতি করব। কাজেই ইমামতি করতে যে সম্মান ধরে রেখে ইউনিয়ন পরিষদ পরিচালনা করতে হয় সেভাবেই পরিষদ পরিচালনা করব।

পরে বাতকুচি গারো বাজারে চশমা প্রতীকের সমর্থনে আরও একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। এসব পথসভায় স্থানীয় শতশত ভোটার ও সমর্থক অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com