1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বেনাপোলে বোমা তৈরির সরঞ্জামসহ স্বতন্ত্র প্রার্থীর ৪ সমর্থক আটক

  • আপডেট টাইম :: শনিবার, ২০ নভেম্বর, ২০২১
যশোর : যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রাম থেকে বোমা ও বোমা তৈরির সরজ্ঞামসহ চারজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২০ নভেম্বর) দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই পুটখালি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিনের সমর্থক বলে পুলিশ জানিয়েছে।
আটককৃতরা হচ্ছে- বেনাপোল পোর্ট থানার বালুন্ডা এলাকার গোলাম হোসেনের ছেলে আলা হোসেন (২৬), আলী হোসেনের ছেলে জাহিদ হোসেন (২৩), ছমির হোসেনের ছেলে সজিব হোসেন (২১) ও কদমতলা বারপোতা গ্রামের তোফাজ্জেল এর ছেলে আজগর আলী (৫৪)।
এলাকাবাসী জানান, বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিনের সমর্থকরা বোমা বাজিসহ নানা ধরনের সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত রয়েছে বেশ কিছু দিন যাবত। এলাকায় আধিপত্য বিস্তারের জন্য তার সমর্থকরা এলাকায় বোমা তৈরি করছিল। নির্বাচনী অফিসেও বোমা এনে রাখে। প্রতিপক্ষকে ঘায়েল একের পর এক পরিকল্পনা করে চলেছে। এরা গত ১৮ নভেম্বর রাতে নৌকার প্রাথীর সমর্থক মোক্তার মেম্বারকে হত্যার উদ্দেশ্য বোমা হামলা করে। এরপর জনতার ধাওয়ায় তাদের ফেলে যাওয়া ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। হামলাকারী স্বতন্ত্র প্রার্থী নাসিরের সমর্থক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিনের কয়েকজন সমর্থক বোমা তৈরি করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলা হোসেন, জাহিদ হোসেন ও সজিব হোসেন (২১) কে হাতে নাতে ৫ টি বোমা ও বোমা তৈরির এক ব্যাগ সরজ্ঞাম উদ্ধার করা হয়। পরে অভিযান চালিয়ে স্বতন্ত্র প্রার্থীর অফিস থেকে আজগর আলীকে আটক করা হয়। এই অফিসে রাখা ৫টি বোমাও উদ্ধার করে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতরা পুলিশ হেফাজতে আছে। বিষয়টি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকায় অধিক পুলিশ ফোর্স মোতায়ন করা হয়েছে এবং বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com