1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতীর চাহিদা পূরণ না করে অন্যত্র মহারশির পানি দেয়া যাবে না : ফজলুল হক এমপি

  • আপডেট টাইম :: শনিবার, ২০ নভেম্বর, ২০২১
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) :  ঝিনাইগাতীবাসীর চাহিদা পূরণ না করে বাহিরের কোন উপজেলাকে মহারশি নদী থেকে কোন পানি দেয়া হবে না। এছাড়া আমার এলাকা থেকে পানি নেয়ার প্রকল্প হবে, আমি জানবো না, উপজেলা চেয়ারম্যান জানবে না, ইউএনও জানবে না- এমন প্রকল্প কিভাবে অনুমোদন পেল; তা আমাকে জানতে হবে।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীতে স্থাপিত রাবার ড্যাম থেকে নালিতাবাড়ীতে পাইপ লাইনের মাধ্যমে পানি নেয়াকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য আলহাজ প্রকৌশলী একেএম ফজলুল হক এমপি শনিবার (২০ নভেম্বর) বিকালে নলকুড়া সংলগ্ন রাবার ড্যাম এলাকায় এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাহী প্রকৌশলী সাহেব আপনি ঢাকায় আসুন, আমি প্রকল্প পরিচালকের সাথে কথা বলব। প্রয়োজনে অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী আপার সাথেও কথা বলব।
তিনি ঝিনাইগাতী উপজেলার চাহিদা পূরণ না করেই অন্যত্র পানি দেয়ার জন্য এ প্রকল্পের কাজ শুরু করায় ক্ষোভ প্রকাশ করেন। প্রধান অতিথি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উক্ত প্রকল্পের কাজ বন্ধ রাখতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে ও উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলমের উপস্থাপনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ একেএম বেলায়েত হোসেন, নলকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান প্রমুখ।
স্থানীয় জনপ্রতিনিধিদের পাশ কাটিয়ে এমন প্রকল্প হাতে নেয়ায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার জয়নাল আবেদীন, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, জেলা পরিষদের সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, নলকুড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মজনু মিয়া, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, রাবার ড্যাম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com