1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলা, সাংবাদিক নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ২১ নভেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী বোমা হামলায় প্রখ্যাত সাংবাদিক আবদিআজিজ মাহমুদ নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২০ নভেম্বর) একটি রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় তিনি হামলার শিকার হন বলে জানা গেছে। খবর আল-জাজিরার।

এদিকে, রাজধানীতে আত্নঘাতী এ বোমা হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব। আল-শাবাবের কর্মকাণ্ডের সমালোচনায় সরব ছিলেন আবদিআজিজ। ওই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে সোমালিয়ার জাতীয় টেলিভিশনের পরিচালক ও তার গাড়ি চালকও রয়েছেন।

সাংবাদিক আবদিআজিজ মাহমুদের চাচাতো ভাই আব্দুল্লাহি নুর রয়টার্সকে জানান, আবদিআজিজ রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পরপরই আত্মঘাতী বোমা হামলার শিকার হন। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। তিনি আরও জানান, আল-শাবাবের কর্মকাণ্ডের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন এই গুণী সাংবাদিক আবদিআজিজ।

এক বিবৃতিতে সোমালিয়ান উপ-তথ্যমন্ত্রী আবদিরাহমান ইউসুফ ওমর বলেন, দেশ একজন সাহসী মানুষকে হারালো।

সরকারি এক কর্মকর্তা ইসমাইল মুখতার, যিনি আবদিআজিজের সহকর্মী ছিলেন এক সময়, তিনি এএফপিকে বলেন, পুলিশ নিশ্চিত যে এটি আত্মঘাতী বোমা হামলা ছিল।

হরকাত আল শাবাব আল মুজাহিদিন সংক্ষেপে আল-শাবাব। এই সশস্ত্র গোষ্ঠীটি সরাসরি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে। সোমালিয়ার রাজধানীসহ বৃহদাংশ নিয়ন্ত্রণকারী শক্তি ইসলামিক কৌর্টস ইউনিয়ন ভেঙে গড়ে উঠে আল-শাবাব। আল-শাবাব নেতৃত্বাধীন ইসলামপন্থিরা সোমালিয়ায় ইসলামি শাসন প্রতিষ্ঠা করার লক্ষে জাতিসংঘ সমর্থিত সরকার ও পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে লড়াই করছে দীর্ঘদিন ধরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com