1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতিতে গারোদের ওয়ানগালা উৎসব পালিত

  • আপডেট টাইম :: রবিবার, ২১ নভেম্বর, ২০২১

ঝিনাইগাতি (শেরপুর) : দেবতার নামে নতুন ফসল উৎসর্গের মধ্যদিয়ে শেরপুরের ঝিনাইগাতীতে পালিত হলো গারোদের ওয়ানগালা উৎসব। রবিবার (২১ নভেম্বর) দিনব্যাপী উপজেলার মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীতে এ উৎসবের আয়োজন করা হয়।

তক্বা অনুষ্ঠানের মধ্যদিয়ে ওয়ানগালা অনুষ্ঠানের সূচনা করেন মরিয়মনগর ধর্মপল্লীর পালপুরোহিত ও খামাল ফাদার বিপুল ডেভিড দাস সিএসসি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোমিনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান, এক্সাইজ ও ভ্যাট বিভাগের উপ-কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা মি. সুশান্ত পাল।

উৎসবে ক্রুশ চত্বরে বাণী পাঠ, খামালকে খুথুব ও তক্কা প্রদান, জনগণকে থক্কা দেয়া, পবিত্র খ্রীষ্টযাগ, দান সংগ্রহ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রার্থনা করা হয়। পর গারো সম্প্রদায়ের কয়েকশ মানুষ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনায় অংশ নেয়। প্রার্থনা শেষে গারো ভাষায় গান ও নৃত্য পরিবেশিত হয়।

গারো সম্প্রদায়ের বিশ্বাস মতে, ‘ওয়ানা’ শব্দের অর্থ দেব-দেবীর দানের দ্রব্যসামগ্রী আর ‘গালা’ অর্থ উৎসর্গ করা। সাধারণত বর্ষার শেষ ও শীতের আগে নতুন ফসল ঘরে তোলার পর এ উৎসবের আয়োজন করা হয়। এ উৎসবের আগ পর্যন্ত নতুন খাদ্যশস্য ভোজন নিষেধ থাকে এ সম্প্রদায়ের জন্য। তাই অনেকেই একে নবান্ন বা ধন্যবাদের উৎসবও বলে থাকেন।

গারোদের বিশ্বাস, ‘মিসি সালজং’ বা শস্য দেবতার ওপর নির্ভর করে ফসলের ভালো ফলন। নতুন ফসল ঘরে উঠবে, তার আগে কৃতজ্ঞতা জানাতেই শস্য দেবতার প্রতি ওয়ানগালা উৎসব পালিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com