
শেরপুর: বন্যহাতি হত্যার প্রতিবাদ, হাতির জন্য অভয়াশ্রম তৈরি এবং বন্যপ্রাণি ও জীব-বৈচিত্র সুরক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে শেরপুরে।
রোববার (২০ নভেম্বর) দুপুরে জেলা কালেক্টরেট চত্বরে নাগরিক সংগঠন জনউদ্যোগের আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা আইইডির সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা উদীচী সভাপতি তপন সারওয়ার, আয়োজক সংগঠনের সদস্য সচিব হাকিম বাবুল প্রমুখ।