1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ইউপি নির্বাচন: ফাইনাল খেলার আহবান জানিয়ে আজাদ মিয়ার শোডাউন, পথসভা

  • আপডেট টাইম :: রবিবার, ২১ নভেম্বর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে পোড়াগাঁও ইউপি’র চেয়ারম্যান পদে ফাইনাল খেলার আহবান জানিয়ে নির্বাচনী শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ নভেম্বর) বিকেলে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আজাদ মিয়ার সমর্থনে বারমারী বাজার থেকে নির্বাচনী মিছিল নিয়ে শোডাউনটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে বারমারী বাজারে শেষ হয়ে সন্ধ্যায় এক পথসভার আয়োজন করা হয়।

শ্রমিক নেতা জামাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আজাদ মিয়া। এছাড়াও অন্যান্যের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক ইস্রাফিল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক এরশাদ আলম, হোসেন আলী, ওমর আলী, রহিম সওদাগর, ইউনিয়ন যুবলীগের সভাপতি মুরাদুজ্জামান, শ্রমিক নেতা বাদশা মিয়া, আবুল কালাম প্রমুখ বক্তব্য রাখেন।

স্বতন্ত্র প্রার্থী আজাদ মিয়া প্রতিপক্ষের সমালোচনা করে নিজের দায়িত্বকালীন দশ বছরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা উল্লেখ করে আগামী ২৮ নভেম্বর ভোটের লড়াইয়ের ফাইনাল খেলার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com