1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ইউপি নির্বাচন: শোষণ-জুলুম মুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয়ে জামাল হাজীর পথসভা

  • আপডেট টাইম :: সোমবার, ২২ নভেম্বর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর): আগামী দিনে শোষণ-নিপিড়ন, অন্যায়-অবিচার ও জুলুম মুক্ত ইউনিয়ন গড়তে চশমা প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী পথসভা করেছেন উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মাওলানা জামাল উদ্দিন।

রোববার (২১ নভেম্বর) সন্ধ্যায় সমশ্চুড়া মধুটিলা ইকোপার্ক ও পরে বুরুঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথকভাবে এ পথসভার আয়োজন করা হয়।

সাবেক ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক ও অরসরপ্রাপ্ত বিজিবি সদস্য জিন্নত আলী’র পৃথক সভাপতিত্বে পৃথক পথসভায় বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত সেনা সদস্য রবিউল আলম ইউসুফ, শ্রমিক নেতা রেজাউল মুন্সী, হযরত আলী, রজব আলী, রহুল আমিন লিটন, এরশাদ আলী, আজম আলী প্রমুখ।

পথসভায় চশমা প্রতীকের প্রার্থী মাওলানা জামাল উদ্দিন বিগত সময়ে ইউনিয়নের মানুষের নামে মিথ্যা মামলা, বালুমহাল নিয়ে হয়রাণী, বিভিন্ন সরকারী সুবিধার বিনিময়ে অর্থ আদায়সহ প্রতিপক্ষের প্রার্থীদের বিরুদ্ধে বিভিন্ন কড়া সমালেচনা করেন এবং আগামী ২৮ তারিখে ওইসব অন্যায় ও শোষন-নিপিড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে একটি আদর্শ ইউনিয়ন গড়তে চশমা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com