1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে নির্বাচনী ক্যাম্পে দূর্বৃত্তের আগুন

  • আপডেট টাইম :: সোমবার, ২২ নভেম্বর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আসন্ন ১নং পোড়াগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আজাদ মিয়ার মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে অজ্ঞাতনামা দূর্বৃত্ত। সোমবার (২২ নভেম্বর) ভোররাতে বাতকুচি নামাপাড়ায় অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল প্রতীকের সমর্থক হাবিবুর রহমান (৪০) জানান, ভোর পাঁচটার দিকে তিনি খবর পান যে বাড়ির কাছেই থাকা আজাদ মিয়া মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী প্রচারণার ক্যাম্পে আগুন জ্বলছে। পরে তিনি এসে জিওট্যাক্স (স্থানীয় ভাষায় কম্বল) দিয়ে মোড়ানো নির্বাচনী ক্যাম্প আগুনে আংশিক পুড়তে দেখেন। পরে তিনি তাৎক্ষণিকভাবে প্রার্থী আজাদ মিয়াকে খবর দেন। খবর পেয়ে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আজাদ মিয়া এবং পুলিশসহ গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় সূত্র জানায়, রোববার দিবাগত রাত দুইটার দিকে দুই যুবক মুখ বেঁধে পাশাপাশি থাকা চশমা ও মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী ক্যম্পের সামনে দিয়ে হেটে যাচ্ছিল। এসময় মোশারফ হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি অজ্ঞাতনামা যুবকদের দেখে ওই এলাকায় গভীর রাতে প্রবেশের কারণ জানতে চাইলে তারা নিজেদের মোটরসাইকেলের কর্মী বলে দাবী করে। এসময় এ নিয়ে ভুল বুঝাবুঝি হলে মোটরসাইকেল প্রতীকের কর্মী ও চশমা প্রতীকের কর্মীরা এসে বিষয়টি সমাধান করে চলে যান।

অনেকেই বলছেন, এর সূত্র ধরেই ভোররাতে কোন অসৎ উদ্দেশ্য নিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হতে পারে। তবে কে বা কারা অগ্নিসংযোগ করেছে তা নিশ্চিত করা যাচ্ছে না।

সরেজমিনে পরিদর্শনকালে নির্বাচনী ক্যাম্পের ভিতরে দুটি ২৫০ মিলি কোল্ড ড্রিংকস এর খালি বোতল পাওয়া গেছে। যেগুলোর একটিতে কোরোসিন এবং অপরটিতে পেট্রোল এর গন্ধ লক্ষ্য করা গেছে। ধারণা করা হচ্ছে, পেট্রোল এবং কোরেসিন ঢেলে জিওট্যাক্স-এ আগুন লাগানো হয়েছে। তবে কুয়াশায় জিওট্যাক্স ভেজা থাকায় আংশিক জ্বলেই আগুন একাই নিভে গেছে।

মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আজাদ মিয়া অভিযোগ করেন, মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী প্রচারণায় বিঘ্ন ঘটাতেই প্রতিপক্ষের চশমা প্রতীকের সমর্থকরা তার নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে।

তবে চশমা প্রতীকের প্রার্থী মাওলানা জামাল উদ্দিন অভিযোগ অস্বীকার করে জানান, প্রতিপক্ষের ভোটার ও সমর্থন কম থাকায় আমার কর্মীদের প্রতি মিথ্যা অভিযোগ আনা হয়েছে। যেখানে আমাদের অবস্থান অনেক ভালো সেখানে কেন আমরা অন্য প্রার্থীর নির্বাচনী ক্যাম্প পুড়তে যাব?

এদিকে এ ঘটনায় চশমা প্রতীকের কয়েকজনের নাম উল্লেখ করে নালিতাবাড়ী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com