1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

মণিরামপুরে মাছের ঘের থেকে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার                                        

  • আপডেট টাইম :: সোমবার, ২২ নভেম্বর, ২০২১
যশোর: যশোর জেলার মণিরামপুর উপজেলার একটি মাছের ঘের থেকে প্রকাশ মল্লিক (৪০) নামে এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার বিকেলে নেহালপুর ক্যাম্প পুলিশ উপজেলার কালিবাড়ি বকুলতলা সংলগ্ন ওদুদ শেখের ঘের থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
লাশের পরিচিত স্বজন এবং পুলিশের ধারণা, দুদিন আগে কেউ ওই যুবককে ছুরিকাঘাতে করে হত্যা করে লাশ ঘেরে ফেলে গেছে। নিহত প্রকাশ মল্লিক অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ফুলের গাতী গ্রামের মৃত প্রহলাদ মল্লিকের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
গত বছর মণিরামপুর উপজেলার হাজিরহাট এলাকায় দিনের বেলায় প্রকাশ্যে রফিক নামে এক ইজিবাইক চালক খুন হন। সেই ঘটনায় মণিরামপুর থানায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামী ছিলেন এই প্রকাশ।
পুলিশ জানান, বেলা ১১টার দিকে এসে ঘেরে  মালিক ওয়াদুদ শেখের স্ত্রী মেরিনা বেগম লাশ ভাসতে দেখেন। এরপর স্থানীয়রা নেহালপুর ক্যাম্পে খবর দেন।
নিহতের ভাই অসিত মল্লিক বলেন, গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বাড়ির সামনের একটি দোকানে চা খেয়ে নেহালপুরের কালিবাড়ির উদ্দেশে বের হন আমার ভাই। দুই ঘন্টা পর রাত নয়টা থেকে তাঁর মোবাইল বন্ধ পাই। ঘটনাটি পুলিশকে না জানিয়ে আমরা নিজেরা তাঁকে খুঁজতে থাকি। রোববার দুপুরে ভাইয়ের লাশের খবর পাই।
অসিত মল্লিক বলেন, আমার ভাইয়ের নামে মণিরামপুর থানায় একটি হত্যা মামলা ছিল। তবে সে কখনো জেল খাটেনি। ভাইয়ের সাথে কারও কোন শত্রুতার বিষয়ে আমাদের জানা নেই।
নেহালপুর ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) আতিকুজ্জামান সাংবাদিকদের বলেন, ধারণা করা হচ্ছে বাইরের এলাকা থেকে কেউ হত্যা করে লাশ ঘেরে ফেলে গেছে। নিহতের ঘাড়ে গভীর ক্ষতচিহ্ন রয়েছে।
মণিরামপুর থানার ওসি নূর-ই-আলম সিদ্দীকি বলেন, ঘেরে লাশের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের নামে থানায় একটি মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com