1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতীতে বোরো ধানের হাইব্রিড বীজ ও সার বিতরণ

  • আপডেট টাইম :: সোমবার, ২২ নভেম্বর, ২০২১
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুর জেলার ঝিনাইগাতীতে বোরো ধানের হাইব্রিড ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রবিবার (২১ নভেম্বর) ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইগাতীর আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি অফিসের হল রুমে এ বীজ ও সার বিতরণ করা হয়।
এসময় কৃষকদের উদ্দেশ্যে কৃষি বান্ধব সরকারের সফলতার কথা তুলে ধরে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক চাঁন।
সহকারী কমিশনার জয়নাল আবদীনের সভাপতিত্বে এসময় কৃষকদের উদ্দেশ্যে বিস্তারিত বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার হুমায়ন কবির।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শরিফ উদ্দিন সরকার, কৃষকলীগের সভাপতি সাহাজ উদ্দিন সাজু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন প্রমুখ।
সভায় ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফায়েজুর রহমানসহ উপজেলা পর্যায়ের অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ঝিনাইগাতীতে ৩ হাজার কৃষক বোরো হাইব্রিড প্রণোদনার বীজ ও সার পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com