1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শার্শায় নৌকাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী সোহারাব

  • আপডেট টাইম :: সোমবার, ২২ নভেম্বর, ২০২১
যশোর : যশোরের শার্শার ১০নং সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেন তার আনারস প্রতিক নিয়ে তোতার নৌকায় উঠেছেন। সোহারাব হোসেন তার নির্বাচন স্থগিত করে নৌকার প্রার্থী কবির উদ্দিন আহমেদ তোতার সাথে একাত্বতা ঘোষনা করেন।
সোমবার বিকালে শার্শা বাজারে নৌকা প্রতিকের এক নির্বাচনি সভায় উপস্থিত হয়ে আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী সোহারাব হোসেন এ ঘোষনা দেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। এ সময় আনারসের স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেন এর সাথে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন নেতা- কর্মি ও সমর্থকরা নৌকা প্রতিকের সাথে একাত্বতা  হয়ে নৌকার প্রতি সমর্থন জ্ঞাপন করেন।
নির্বাচনি সভায় উপস্থিত হয়ে আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী সোহারাব হোসেন বলেন, ২বার শার্শার জনগন আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এবার আমাকে নৌকা প্রতিক না দেওয়ায় শার্শা ইউনিয়নের সাধারন ভোটার ও নেতা কর্মিদের চাপের মুখে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। অতঃপর জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা রেখে এবং শার্শা আওয়ামী লীগের অবিভাবক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের নির্দেশে দলের আদর্শের প্রতি অনুপ্রানীত হয়ে নৌকার প্রতিকের প্রতি সমর্থন করলাম।
এ ব্যাপারে নৌকা প্রতিকের প্রার্থী কবির উদ্দিন আহমেদ তোতা বলেন, আগামী ২৮ নভেম্বর নৌকার বিজয়ের পর আমার সম্পর্কে নানা শ্বশুর সোহাবর হোসেনকে সাথে নিয়ে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম পরিচালনা করবার প্রতিশ্রতি ব্যাক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব শেখ আফিল বলেন, প্রধান মন্ত্রীর দেওয়া নৌকাকে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে এক সাথে কাজ করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে নৌকায় ভোট দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কওসার আলী, সাধারন সম্পাদক মোরাদ হোসেন, সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম, যুবলীগ নেতা মনিরুজ্জামান সোনা, সেলিম রেজা, আব্দুল হান্নান হান্নু, তরিকুল ইসলাম ঝন্টু, মাহবুর রহমান মিন্টু, আলিমুজ্জামান, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম বাদল, সহ-সভাপতি ইমরান হোসেন ইমু ও আশরাফুজ্জামান সম্রাট এবং বিভিন্ন ওর্য়াড আওয়ামী লীগের, যুবলীগ ও ছাত্রলীগের অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা-কর্মীসহ সর্বস্তরের জনসাধারণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com