1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে ক্রিসমাস প্যারেডে গাড়ি হামলা: নিহত ৫, গ্রেপ্তার ১

  • আপডেট টাইম :: সোমবার, ২২ নভেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ওয়াউকেশাতে একটি ক্রিসমাস প্যারেডে গাড়ির চাকায় পৃষ্ট হয়ে পাঁচ জনের মৃত‌্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে।

ওয়াউকেশাতে শহরে রোববার (২১ নভেম্বর) স্থানীয় সময় রাত ৪.৩৯ মিনিটে এ ঘটনা ঘটে।

ওয়াউকেশার পুলিশ প্রধান ড্যানিয়েল থম্পসন বলেন, ‘একটি লাল স্পোর্টস ইউটিলিটি ভ্যান (এসইউভি) ক্রিসমাস প্যারেডে ঢুকে পড়ে। চালক গ্যাসপার অ্যাভিনিউ এবং মেইন স্ট্রিটে ব্যারিকেডের মধ্য দিয়ে চালিয়ে যায়। প্যারেডের জন্য জড়ো হওয়া ভিড়ের মধ্যে গাড়ি ঢুকে পড়ায় মানুষজন প্রাণের ভয়ে ছোটাছুটি করতে থাকে এতে পাঁচ জনের মৃত‌্যু হয়েছে। আহতদের মধ‌্যে ১১ জন প্রাপ্তবয়স্ক এবং ১৫ জন শিশু রয়েছে।’

তিনি বলেন, ‘অফিসাররা একটি সন্দেহজনক গাড়িকে আচক করেছে। এছাড়া এক ব‌্যক্তিকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গাড়িটি থামানোর জন্য পুলিশ গুলিও চালিয়েছিল। বর্তমানে এফবিআই ঘটনাটির তদন্ত করছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com