
কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় অজপাড়াগাঁয় ডাচ্ বাংলা ব্যাংকের কার্যক্রম চালু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে ধুলাস্বার ইউনিয়নের বাবলাতলা বাজারে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রাফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুবলীগের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামীম আল সাইফুল সোহাগ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাচ্ বাংলা ব্যাংকের ররিশাল ডিভিশনো রিজিওনাল হেড কাজী শফিকুল ইসলাম, পটুয়াখালী এরিয়া ম্যানেজার মো: আবুল খায়ের , কলাপাড়া রিপোর্টর্স ইউনিটির সাথারন সম্পাদক মো: ফরিদ উদ্দিন বিপু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষক মো: আনোয়ার হোসেন, ব্যবসায়ী হাজী আহসান উল্লাহ মাসুদ প্রমুখ। এ অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক রফিকুল ইসলাম।