1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

কলাপাড়ায় দরিদ্র সহায়ক কৌশল ও পয়বর্জ্য ব্যবস্থাপনা নীতি বিষয়ক প্রশিক্ষণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়া পৌরসভার দরিদ্র সহায়ক কৌশল ও পয়বর্জ্য ব্যবস্থাপনা নীতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রাক্টিক্যাল এ্যাকশন- এর আয়োজনে কলাপাড়া পৌরসভার হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় কলাপাড়া পৌরসভার দরিদ্র সহায়ক কৌশল ও পয়বর্জ্য ব্যবস্থাপনানীতি বিষয়ে আলোচনা করা হয়।
কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রশিক্ষণ কার্মশালা পরিচালনা করেন প্রাক্টিক্যাল এ্যাকশনের পৌরসভার সমন্বয়কারি কর্মকর্তা প্রদীপ চন্দ্র কর্মকার। কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মো: হুমায়ুন কবির তার বক্তব্য বলেন কলাপাড়া পৌরসভা পয়:বর্জ্য ব্যবস্থার জন্য একটা উদ্যোগ গ্রহন করা হবে, সেক্ষেত্রে প্রাক্টিক্যাল এ্যাকশন যেন টেকনিক্যাল সহযোগিতা করে।

এসময় প্রশিক্ষণে উপস্থিত ছিলেন- কলাপাড়া পৌরসভার সচিব হুমায়ুন কবির, কলাপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী দ্রুবলাল দত্ত বনিক, উত্তরণ প্রতিনিধি হাসিব-উজ-জামান, কলাপাড়া পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীগণ।
উল্লেখ্য, কলাপাড়া পৌরসভায় নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সিমাভীর আর্থিক সহযোগিতায় ওয়াই ওয়াশ এসডিজি এক্সটেন প্রোগ্রাম ইন বাংলাদেশ-এর আওতায় প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ, উত্তরণ এবং হোপ ফর দি পুওরেস্ট যৌথ সহযোগিতায় “পানি স্যানিটেশন এবং হাইজিন বিষয়ক টেকশই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন কার্যক্রম”-শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রকল্পের মাধ্যমে নারী-শিশু, কিশোর-কিশোরী ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্টির অংশগ্রহন, চাহিদা সৃষ্টি ও সেবা প্রদান, সংশ্লিষ্ট সরকারী ও বেসরকারী খাতকে সম্পৃক্ত করার মাধ্যমে টেকসই ও সবার জন্য পানি স্যানিটেশন ও হাইজিন সেবার মান নিশ্চিত করনে কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com