1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার তাতিহাটী ইউনিয়নের বড়পোড়াগর গ্রামে গত শনিবার (২০ নভেম্বর) দুপুরে ওই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই বুদ্ধি প্রতিবন্ধী মাতার সাথে বাড়িতেই থাকেন। ধর্ষণের অভিযুক্ত ওবাইদুল (৩০) বড়পোড়াগর গ্রামের আব্দুল্লাহর ছেলে।

নির্যাতনের শিকার ওই প্রতিবন্ধীর মা বলেন, শনিবার দুপুরে আমি আমার প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে তার ফুফু সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় তাকে দেখতে যাই। আমি ও আমার ছেলে যাওয়ার সময় রাস্তায় ওবাইদুল আমাদেরকে দেখে এবং আমাদের সাথে কথা বলে বেড়ানোর যাওয়ার বিষয়ে নিশ্চিত হয়। আমরা বাড়িতে কেউ না থাকার সুযোগে ওবাইদুল আমার প্রতিবন্ধী কন্যাকে জোর পূর্বক আমাদের বসত ঘরের বারান্দায় গোসল খানায় নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরে আমার মেয়ে ধর্ষণকারীর মাতা মোর্শেদা বেগমকে জানাইলে সে আমার মেয়েকে জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাওইয়া দেয় এবং গোসল করতে বলে। আমরা বাড়িতে আসলে আমার প্রতিবন্ধী মেয়ে আমাদেরকে সব কিছু বলি দেয়। এ ঘটনায় আমি বিচার দাবী করছি।

এ ঘটনায় নির্যাতনের শিকার ওই প্রতিবন্ধীর বড় ভাই বাদী হয়ে ২২ নভেম্বর সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ, বিপ্লব কুমার বিশ্বাস বলেন, নির্যাতনের বড় ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলার আসামীদেরকে গ্রেফতারের জন্য একাধিক টিম মাঠে কাজ করছে। দ্রুত আসামীদেরকে গ্রেফতার করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com