1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাথে সংঘর্ষ, ইরানের ৯ সেনা নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের এলিট ফোর্স হিসেবে পরিচিত রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে,পারস্য উপসাগরের জলসীমায় মার্কিন নৌবাহিনীর সাথে সংঘর্ষে ৯ জন ইরানি সেনা নিহত হয়েছে।

তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সির রবাত দিয়ে সোমবার (২২ নভেম্বর) মিডলইস্ট মনিটর জানায়, ইরানি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সিকে সে দেশের নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরি পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর সাথে তাদের সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছেন। তবে কবে কখন এ সংঘর্ষ হয় তা জানাননি তিনি।

কমান্ডার তাংসিরি জানান, সংঘর্ষে আইআরজিসির ৯ জন সৈন্য নিহত হয়েছেন। তবে নিহতদের সম্পর্কে কিছু বলেননি তিনি। নৌবাহিনীর কমান্ডার ইরান ও মার্কিন নৌবাহিনীর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলেও উল্লেখ করেছেন।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ‌্যমের খবরে বলা হয়, চলতি নভেম্বরের শুরুর দিকে, ওমান সাগরে মার্কিন নৌবাহিনীর সঙ্গে এক সংঘর্ষের পর ইরানের নৌবাহিনী ভিয়েতনামের একটি তেল ট্যাঙ্কার আটক করে। দুই পক্ষের মধ্যে ব্যাপক আলোচনা শেষে এক সপ্তাহ পর জাহাজটি ছেড়ে দেয় তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com