1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নকলায় সড়ক দুর্ঘনায় অটোরিক্সা চালক আহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় পাথরবোঝাই ট্রাক ও অটো রিক্সার সংঘর্ষে অটোরিক্সা চালক রিপন (২৫) আহত হয়েছেন। সে উপজেলার ছত্রকোনা এলাকার ছাইফুল ইসলামের পুত্র। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর অনুমান ১টার দিকে নকলা-নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কের শিববাড়ী বাইপাস মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নালিতাবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৌমিতা-সুমাইয়া আহাদ এন্টারপ্রাইজের (মাগুরা-ট-১১-০১০৫) পাথরবোঝাই ট্রাক নকলা-নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কের শিববাড়ী বাইপাস মোড়ে ব্যাটারী চালিত অটোরিক্সাকে ধাক্কা দিলে অটোরিক্সা ধুমরেমুচরে যায়। এসময় চালক রিপন রাস্তায় ছিটকে পড়ে গেলে স্থানীয় উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদিকে ট্রাকচালক দ্রুত পালিয়ে যায়। পুলিশ পাথারবোঝাই ট্রাকটিকে আটক করেছে।

নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়েই ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠাই। ট্রাক চালককে পাওয়া যায়নি। তবে পাথারবোঝাই ট্রাকটিতে আমরা আটক করেছি। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com