1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইনানীতে গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের ডিজিএমসহ ৭ কর্মী দ্বগ্ধ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০ ভারতে মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ‘ব্যাচেলর পয়েন্ট’ যেভাবে দেখাল প্রয়াত অভিনেত্রী গুলশান আরা আহমেদকে মিয়ানমারে বিয়ের আসর ও স্কুলে সামরিক হামলা, নিহত ৩০ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ

শাকিলের বিরুদ্ধে ধর্ষণ মামলা: প্রতিবেদন ১২ ডিসেম্বর

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

ঢাকা: বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ ও ভ্রুণ হত্যার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১২ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ নভেম্বর) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল। কিন্তু এদিন গুলশান থানা পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা প্রতিবেদন দাখিলের এ তারিখ ঠিক করেন।

গুলশান থানার (নারী-শিশু) আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বিষয়টি জানান।

এ মামলায় গত ৮ নভেম্বর শাকিল আহমেদের চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।

গত ৪ নভেম্বর রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক নারী উপস্থাপিকা বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ওই নারী চিকিৎসকের সঙ্গে শাকিল আহমেদের সম্পর্ক হয়। পরে ওই নারীকে বিয়ে করার আশ্বাস দেন তিনি। সম্পর্কের একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হন। পরে শাকিল কৌশলে ওই নারীর গর্ভপাত ঘটান। এরপর শাকিল তাকে আর বিয়ে করতে রাজি হননি।

এদিকে, শাকিল আহমেদের বিরুদ্ধে মামলা করা ওই নারী উপস্থাপিকার বিরুদ্ধে ২১ নভেম্বর তার স্বামী ৫০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগ এনে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com