1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

‘ব্যাচেলর পয়েন্ট’ যেভাবে দেখাল প্রয়াত অভিনেত্রী গুলশান আরা আহমেদকে

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

বিনোদন ডেস্ক: ছেলে কাবিলা ঢাকায় থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। বন্ধুদের সঙ্গে ব্যাচেলর বাসায় থাকে। সবার কাছে গর্ব করে বলে মায়ের কথা। বন্ধুদের আড্ডায়, গল্পে কিংবা কথোপকথনে বারবার উঠে আসত মায়ের প্রসঙ্গ। সেই মা পলি চেয়ারম্যান-নোয়াখালীর একটি এলাকার চেয়ারম্যান। সেই মানুষটিকে খুব একটা পর্দায় দেখা যায়নি; কেবল ফোনের ওপাশ থেকেই কেবল শোনা যেত তার কণ্ঠ। পরে কাবিলার সঙ্গে তার বন্ধুরা গ্রামে গেলে কয়েকটি পর্বে সরাসরি দেখা যায় তাকে।

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে কাবিলার মা হিসেবে দর্শকের কাছে পরিচিত হয়ে উঠেছিলেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ। দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও ‘ব্যাচেলর পয়েন্ট’র পলি চেয়ারম্যান চরিত্রের মাধ্যমে নতুন করে পরিচিতি পান তিনি। এত দিন ফোনের ওপাশ থেকে শোনা গেলেও এবার পর্দায়ও দেখানো হলো তার মৃত্যুর ঘটনা। আর সেই ঘটনাকে কেন্দ্র করে আবেগঘন এক পর্ব উপহার দিল ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম।

‘ব্যাচেলর পয়েন্ট’ যেভাবে দেখাল প্রয়াত অভিনেত্রী গুলশান আরা আহমেদকে

‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শেষ পর্বে (১৪০তম পর্ব) কাবিলার মা ‘পলি চেয়ারম্যান’ চরিত্রের মৃত্যুর দৃশ্য দেখানো হয় এবং পর্বের শেষে ছবি ও বার্তার মাধ্যমে প্রয়াত অভিনেত্রী গুলশান আরা আহমেদকে বিশেষ শ্রদ্ধা জানানো হয়। ২০২৫ সালের ১৫ এপ্রিল তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

একজন পার্শ্বচরিত্রের অভিনেত্রী হয়েও দর্শকের মনে যে গভীর জায়গা করে নেওয়া যায়, গুলশান আরাকে স্মরণ করার মধ্য দিয়ে যেন সেটিই আবার সামনে আনল ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম। সামাজিক যোগাযোগমাধ্যমেও পর্বটি নিয়ে আবেগ প্রকাশ করছেন দর্শকেরা।

শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’র শেষ ছয়টি পর্ব। সেখানেই গল্পের গুরুত্বপূর্ণ চরিত্র পলি চেয়ারম্যানের মৃত্যুর খবর আসে। মায়ের মৃত্যুসংবাদ পেয়ে গ্রামে ফিরে যায় কাবিলা। তার সঙ্গে যায় বন্ধুরাও। মাকে হারানোর শোক এবং বন্ধুদের উপস্থিতিতে তৈরি হওয়া দৃশ্যগুলো আবেগাপ্লুত করেছে দর্শকদের।

শুধু গল্পের মধ্যেই নয়, বাস্তবের গুলশান আরাকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে ধারাবাহিকটির নির্মাতা ও কলাকুশলীরা। পর্বটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত এই অভিনেত্রীকে। পর্বের শেষে তার ছবির সঙ্গে লেখা হয়েছে, ‘প্রয়াত গুলশান আরা আহমেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে এই পর্বটি তাকে উৎসর্গ করা হলো।’

ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, মুসাফির সৈয়দ বাচ্চু, মনিরা আক্তার মিঠু ও অর্চিতা স্পর্শিয়াসহ অনেকে।

নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, পঞ্চম সিজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’র দীর্ঘ পথচলা। তবে শেষ পর্বে গল্পের কিছু সম্ভাবনা খোলা রাখা হয়েছে। ফলে দর্শকের আগ্রহে ভবিষ্যতে ধারাবাহিকটি আবারও ফিরতে পারে কি না, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com