1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

সুদানে একসঙ্গে ১২ মন্ত্রীর পদত্যাগ

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : সুদানে বিতর্কিত সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গত মাসে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদুক। এদিকে সামরিক কাউন্সিলের সঙ্গে এক চুক্তির মাধ্যমে গত রোববার প্রধানমন্ত্রী হিসেবে পুনর্বহাল হওয়ার পর হামদুকের মন্ত্রিসভার ১২ সদস্য পদত্যাগ করেছেন।

সামরিক কাউন্সিলের সঙ্গে রাজনৈতিক চুক্তির প্রতিবাদে তারা একসঙ্গে পদত্যাগ করেন।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরা ও মিডলইস্ট মনিটর জানায়, আন্তর্জাতিক সম্প্রদায় দুইপক্ষের মধ্যে হওয়া এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। যদিও সুদানের রাজনৈতিক শক্তিগুলো এই চুক্তিকে প্রত্যাখ্যান করেছে। তারা জানান, এটি সামরিক অভ্যুত্থানকে বৈধতা দেওয়ার চেষ্টা। মঙ্গলবার তারা মন্ত্রিসভার বৈঠকেও অংশ নেননি। তবে কী কারণে তারা পদত্যাগ করেছেন সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি।

পদত্যাগ করা মন্ত্রীদের মধ্যে পররাষ্ট্র, বিচার, কৃষি, সেচ, বিনিয়োগ ও জ্বালানি মন্ত্রী রয়েছেন। মন্ত্রণালয়গুলোর পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়। শিক্ষা, শ্রম, পরিবহন, স্বাস্থ্য, যুব ও ধর্মবিষয়ক মন্ত্রীরাও পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com