1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

হালুয়াঘাটে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নের কোনাপাড়া গ্রামে কংশ নদের উপর অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও কৃষি জমি রক্ষায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ২ হাজার মিটার পাইপ এবং ৩ টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুর রহমান জানান, কতিপয় বালু ব্যবসায়ীরা আমতৈল ইউনিয়নের কোনাপাড়া ও আশেপাশের এলাকায় কংশ নদের উপর অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে ফসলের জমির আইল ঘেঁষে বালু উত্তোলন করছিলো। এতে আশে পাশে থাকা কৃষি জমি হুমকির মুখে পড়ে।

স্থানীয় কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার ও পাইপ ধ্বংস করা হয়েছে। তবে ড্রেজার পরিচালনাকারী মালিক পক্ষের লোকজন প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে জরিমানা করা যায়নি। যারা অবৈধভাবে এ কাজ করে আসছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com