1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইনানীতে গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের ডিজিএমসহ ৭ কর্মী দ্বগ্ধ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০ ভারতে মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ‘ব্যাচেলর পয়েন্ট’ যেভাবে দেখাল প্রয়াত অভিনেত্রী গুলশান আরা আহমেদকে মিয়ানমারে বিয়ের আসর ও স্কুলে সামরিক হামলা, নিহত ৩০ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ

ধর্ষণ মামলায় মামুনুল হকের বিরুদ্ধে ঝর্ণার জবানবন্দি

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

ঢাকা: ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার বাদী জান্নাত আরা ঝর্ণা।

বুধবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হাসান শ্যামলের আদালতে ধর্ষণ ঘটনার বর্ণনাসহ সাক্ষ্য দেন জান্নাত আরা ঝর্ণা। এসময় আদালতে উপস্থিত ছিলেন মামুনুল হক।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পাবলিক প্রসিকিউটর রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিবুদ্দিন জানান, ঝর্ণার স্বামীর ঘনিষ্ঠ বন্ধু মামুনুল হক। পরবর্তীতে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হলে মামুনুল ঝর্ণাকে ঢাকায় একটি বাসায় থাকার ব‌্যবস্থা করেন। ঝর্ণাকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে যেতেন মামুনুল এবং তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতেন।

মামুনুল হক ঝর্ণাকে কোথায় ও কখন ধর্ষণ করেছেন তা বলেছেন মামলার বাদী। বিয়ের প্রলোভন দেখিয়ে সোনারগাঁওয়ের রয়েল রিসোর্ট ছাড়াও আরও বিভিন্ন স্থানে নিয়ে মামুনুল তাকে ধর্ষণ করেছেন। সেসব ঘটনা আদালতে জানিয়েছেন ঝর্ণা।

ঝর্ণার জবানবন্দি (স্বাক্ষ্য) গ্রহণ শেষে আসামি পক্ষের আইনজীবী তাকে জেরা করেন। তার প্রশ্নেরও জবাব দিয়েছেন ঝর্ণা।

এদিকে কাশিমপুর কারাগার থেকে কঠোর নিরাপত্তায় সকাল ৯টার দিকে মামুনুল হককে আদালতে নেওয়া হয়। এসময় মামুনুল হকের অনুসারীরা আদালত চত্বরে অবস্থান নেন। তাকে আদালতে তোলার সময় অনুসারীরা পিছু পিছু ছুটতে থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মামুনুল হকের আইনজীবী জয়নুল আবেদীন মেসবাহ জানান, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশে আগমন নিয়ে কথা বলায় মামুনুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এ মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com