1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে শ্বশুর বাড়িতে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার 

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে শ্বশুর বাড়িতে শফিকুল ইসলাম (৫৫) নামে এক জামাইয়ের ঝুলন্ত  লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার বকচর এলাকার নুর ইসলামের বাড়ি  থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার বাগেরভিটা গ্রামের মৃত ছৈয়দুর রহমানের ছেলে।
জানা যায়, শফিকুল ইসলাম কসমেটিকের ব্যবসা করেন। বিয়ের পর থেকে শফিকুল ইসলাম তার স্ত্রী এক ছেলে আরিফ (১৭) ও মেয়ে সুমা (৭) শেরপুরের শ্রীবরদী উপজেলার বকচর গ্রামের শ্বশুর নুর ইসলামের বাড়ি থাকতো। কিছুদিন যাবত তার স্ত্রী ঢাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে। সে মাঝে মধ্যে শ্বশুর বাড়ি এসে থাকে। ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে তার ছোট মেয়ে সুমাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরের দরজা ও জানালা বন্ধ করে গলায় রশি বেঁধে ঘরের আড়ার সাথে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন তাকে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ঘরের চালের টিন খুলে নিহতের লাশ উদ্ধার করে।
নিহতের ছেলে আরিফ হোসেন জানায়, তার বাবা মাঝেমধ্যে মানষিক ভারসাম্যহীন হয়ে পড়ে। কারো সাথে কথা বলতো না। সকাল সাড়ে ১০টার দিকে তার বাবার সাথে তার কথা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com