1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতীতে আইএসপিপি-যত্ন প্রকল্পের নগদ অর্থ বিতরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ও হাতীবান্দা ইউনিয়নের ২ হাজার ৩শ ৪  জন উপকারভোগী হতদরিদ্র পরিবারের অন্ত:সত্বা নারী ও ৬০ মাস বয়সী শিশুদের আইএসপিপি-যত্ন প্রকল্পের নগদ ১ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৯ শত টাকা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ে ও হাতীবান্দা ইউনিয়ন পরিষদ ভবনে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম তোতা ও হাতীবান্দা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলী আকবর, মালিঝিকান্দা ইউনিয়ন যুত্ন প্রকল্পের সেফটিনেট প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট মোঃ রেজাউল করিম ও মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ বিল্লাল হোসাইনসহ পোস্ট অফিস ও ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্যা পুওরেস্ট(আইএসপিপি)-যত্ন প্রকল্পের প্রতিনিধিগণ।
উদ্বোধনের সময় মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম তোতা বলেন, নৌকা প্রতীকে ভোট দিলে দেশের উন্নয়ন হয়, আজকে অন্ত:সত্বা নারী ও ৬০মাস বয়সী শিশুদের যে নগদ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ফসল।
জানা গেছে, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় বাস্তবায়নে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিশ^ ব্যাংক যৌথ অর্থায়নে যত্ন প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে, সুনির্দিষ্ট সেবা গ্রহনের বিপরীতে নগদ অর্থ প্রদানের মাধ্যমে শিশুদের পুষ্টি ও মনোদৈহিক বিকাশ সাধন। ওই প্রকল্পের কর্মকর্তা সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নে ১ম ও ২য় কোঠায় ৮ হাজার ৫ শত ৮৯ জন উপকার ভোগীর মধ্যে ৬ কোটি ৬১ লাখ ৬৫ হাজার ১ শত টাকা বিতরণ করা হবে।
উল্লেখ্য, ১ম ও ২য় কোঠায় জনপ্রতি সর্বোচ্চ ১২ হাজার ৬ শত টাকা থেকে সর্বনিম্ন ৩ হাজার ১ শত টাকা করে পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com