1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরে ইউপি নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

শেরপুর: শেরপুরে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসনের আয়োজন শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুল রেজা বিশ্বাস।

নকলা ও নালিতাবাড়ী উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উপস্থিতিতে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুল রেজা বিশ্বাস।

শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ রেন্জের ডিআইজি ব্যারিষ্টার হারুন অর রশিদ, বিপিএম, ময়মনসিংহ বিভাগের বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মো. মাহমুদুর রহমান পিএসসি, র‍্যাব -১৪ অধিনায়ক উইং কমান্ডার মো. রুকুনুজ্জামান, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর রুমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব এটি এম জিয়াউল ইসলাম, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, ময়মনসিংহ আনসার ও ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক নূরে আলম সিদ্দিকী প্রমূখ।

সভায় নকলা ও নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের সমস্যা ও প্রত্যাশা বিষয়ে অতিথিদের সামনে বক্তব্য উপস্থাপন করেন। এ সময় জেলার সকল উপজেলার চেয়ারম্যান, পৌর মেয়র ও জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com