1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

রাশিয়ার কয়লা খনি দুর্ঘটনায় উদ্ধারকারীসহ নিহত ৫২

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি কয়লাখনিতে দুর্ঘটনায় উদ্ধারকর্মীসহ ৫২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। খনিটির ভেতরে আটকা পড়া কোনো শ্রমিকের বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগের সূত্র।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দেশটির কেমোরোভা অঞ্চলের লিজতিজনায়া খনির একটি বায়ু চলাচল খাদে আগুন ধরে যায়। এ সময় খনিটি ধোয়ায় ভরে যায়। এতে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে বলে জানায় সেখানকার জরুরি সেবা বিভাগ ও স্থানীয় কর্তৃপক্ষ।

সংবাদ মাধ্যম জানায়, বৃহস্পতিবার রাতে উদ্ধার অভিযান চালাতে পারেনি উদ্ধারকারীরা। এতে শ্বাসরোধ হয়ে শ্রমিকদের মৃত্যু হয়েছে।

জরুরি সেবা বিভাগের সূত্র জানায়, দুর্ঘটনার পরপরই ছয় সদস্যের একটি উদ্ধারকারী দল খনিটির ভেতরে যায়। কিন্তু তারাও আর ফিরে আসেনি।

রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় সাড়ে ৩ হাজার কিলোমিটার পূর্বে কেমোরোভা অঞ্চলে অবস্থিত কয়লা খনিটিতে ২৮৫ জন কাজ করতেন। দুর্ঘটনার সময় তাদের বেশির ভাগই খনিটি থেকে বেড়িয়ে আসতে সক্ষম হন।

কর্তৃপক্ষ জানায়, খনি থেকে বেড়িয়ে আসা ৪৯ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজন ধোঁয়ার কারণে সৃষ্ট বিষক্রিয়ায় ভুগছেন। চার জনের অবস্থা খুবই গুরুতর।

এদিকে বৃহস্পতিবার খনিটির ভেতরে উদ্ধার অভিযান শুরু হলেও পরে তা বাতিল করা হয়। খনিটিতে উচ্চ মাত্রার মিথেন গ্যাস শনাক্ত এবং বিস্ফোরণের আশঙ্কা থেকে উদ্ধার তৎপরতা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com