1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বেনাপোল রেলস্টেশনে গুডস রেলওয়ে ইয়ার্ড উদ্বোধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
রফিকুল ইসলাম, যশোর : যশোরের বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে বানিজ্য গতিশীল করতে বেনাপোল রেল স্টেশনের নব নির্মিত গুডস ইয়ার্ডের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর২ টার সময় বেনাপোল রেলওয়ে স্টেশনে নব নির্মিত গুডস ইয়ার্ডের উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের পাকশী ডিভিশনাল ম্যানেজার (ডিআরএম) শাহীদুল ইসলাম।
এসময় তিনি জানান, বেনাপোল বন্দর দিয়ে আগে স্থলপথে ট্রাক যোগে মালামাল আমদানি হতো। বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে স্থলপথের পাশাপাশি রেলপথেও পণ্য আমদানি হচ্ছে। এই বন্দর দিয়ে রেলপথে আমদানি বাড়াতে ও ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস নিতে পারে সে জন্য বেনাপোল বন্দরে রেল ইয়ার্ড নির্মান করা হয়েছে। এছাড়া এবন্দর দিয়ে রেলে আমদানি বাড়াতে  বেনাপোল রেলওয়ে স্টেশনের জায়গা অধিগ্রহণসহ আরো কিছু উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যা আগামী ২০২৫ সালের মধ্যে সম্পূর্ণ হবে।এবং  এ নব নির্মিত ইয়ার্ড নির্মান করতে ব্যয় হয়েছে  ৩ কোটি ৭০ লাখ টাকা।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পাকশী বিভাগীয় পরিবহণ কর্মকর্তা আনোয়ার হোসেন,বিভাগীয় প্রকৌশলী (পাকশী ১) বিরবল মন্ডল, বেনাপোল স্থল বন্দরের পরিচালক (ট্রাফিক) মনিরুজ্জামান, উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল,  বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান, ইন্দো-বাংলা চেম্বার আব কমার্সের চেয়ারম্যান মতিয়ার রহমানসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com