1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে দুই প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি হামলা, আহত ৬

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : আগামীকাল ২৮ নভেম্বর রোববার তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য নালিতাবাড়ী উপজেলার ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ১১নং বাঘবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় পোস্টার লাগানোয় বাঁধা দেওয়ার জেরে পৃথক সময়ে এ হামলার ঘটনায় উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে বাঘবেড় ইউনিয়নের গোবিন্দনগর কালিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১নং ভোট কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান খোকন এর মোটরসাইকেল প্রতীকের কয়েকজন সমর্থক নির্বাচনী পোস্টার লাগাতে যায়। এসময় নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সবুরের কয়েকজন সমর্থক তাদের পোস্টার লাগাতে বাঁধা প্রদান করে ও পিটিয়ে জখম করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান খোকন এর পোস্টার লাগাতে সহায়তা করে।

এদিকে নৌকা প্রতীকের সমর্থকরা মোটরসাইকেল প্রতীকের বাড়ির দুইদিকে অবস্থান করায় মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা নির্বাচনী কাজে বাঁধাগ্রস্ত হচ্ছিল। একপর্যায়ে মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা একত্রিত হয়ে সন্ধ্যা সাতটার দিকে নৌকা প্রতীকের প্রার্থীর বাড়ির সামনে থাকা নৌকা প্রতীকের নির্বাচনী প্রচার ক্যাম্পে হামলা করে ও চেয়ারসহ প্রতীক ভাংচুর চালায়। এসময় বাঁধা দিতে গেলে নৌকা সমর্থক একাধিক কর্মী মোটরসাইকেল সমর্থকদের হামলায় আহত হয়। এরমধ্যে মাহমুদুল মোস্তাক প্রিন্স (১৮) বেশি আহত হওয়ায় তাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে বিকেলে নৌকা সমর্থকদের মারধরে আহত হয়েছে সোহেল (৩০), রফিকুল ইসলাম মালে (৩৫), মিজানুর রহমান (৪০) ও মফিজুল ইসলাম (৪৫)। এরা নালিতাবাড়ী হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান খোকন অভিযোগ করেন, গত কয়েকদিন যাবত তার কর্মীদের নানাভাবে প্রকাশ্যে হুমকী দিয়ে আসছিল নৌকার প্রার্থী ও সমর্থকরা। এমনকি কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার ঘোষণাও দেয় তারা। আজ বিকেল থেকে কেন্দ্রে তাদের পোস্টার লাগানোয় বাঁধা প্রদান করে এবং বাড়ির দুইদিকে বেরিকেট সৃষ্টি করে বাড়িতে তাকে অবরুদ্ধ করে রাখা হয়।

অন্যদিকে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সবুর স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ তোলে বলেন, এশার আজানের সময় হঠাৎ করেই হাফিজুর রহমানের সমর্থকরা আমার গ্রামের বাড়িতে গিয়ে হামলা চালায় এবং নির্বাচনী ক্যাম্প ভাংচুর করে। এসময় তাদের হামলায় আমার কয়েকজন কর্মী গুরুতর আহত হয়।

এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত পরবর্তী হামলা ঘটনায় নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সবুর বাদী হয়ে স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান খোকনসহ কয়েকজনকে অভিযুক্ত করে মামলা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, পোস্টার লাগানোয় বাঁধা দেওয়ার অভিযোগ আসার পর আমরা পুলিশ পাঠিয়ে পোস্টার লাগানোর ব্যবস্থা করে দিয়েছি। হামলা ও মারধরের বিষয়ে তিনি জানান, উভয় ঘটনা শোনেছি। ইতিমধ্যেই হাফিজুর রহমান খোকনের পক্ষে একটি অভিযোগপত্র হাতে পেয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com