
নকলা (শেরপুর) : তৃতীয় ধাপে শেরপুুরের নকলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ৪ জন ও স্বতন্ত্র প্রার্থী ৫ জন।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে নির্বাচিতরা হলেন-
১নং গণপদ্দী ডিজিটাল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলহাজ¦ শামছুর রহমান আবুল (নৌকা)। তার প্রাপ্ত ভোট ৬ হাজার ৮১১। নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আমির হামজা স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল) পেয়েছেন ৫ হাজার ৫৬৯ ভোট।
২নং নকলা ইউনিয়নে মো. আবু বক্কর সিদ্দীক ফারুক স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল) ৪ হাজার ৩২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. আনিসুর রহমান সুজা (নৌকা) পেয়েছেন ৪ হাজার ৫৬ ভোট।
৩নং উরফা ইউনিয়নে মুহাম্মদ নূরে আলম তালুকদার ভূট্টো স্বতন্ত্র প্রার্থী হিসেবে (চশমা) ৬ হাজার ২১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মুহাম্মদ রেজাউল হক হীরা (নৌকা) পেয়েছেন ৬ হাজার ৮২ ভোট।
৪নং গৌরদ্বার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান ও চেয়ারম্যান মো. শওকত হোসেন খান মুকুল (নৌকা) ২ হাজার ৫২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মো. মোবারক হোসেন (চশমা) পেয়েছেন ১ হাজার ৯৯৫ ভোট।
৫নং বানেশ্বরদী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহব্বত (আনারস) ৪ হাজার ৮১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী খন্দকার জাকির হোসেন ফারুক (চশমা) পেয়েছেন ২ হাজার ৬১০ ভোট।
৬নং পাঠাকাটা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম (নৌকা) ৬ হাজার ১৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মো. মোবারক হোসেন (আনারস) পেয়েছেন ২ হাজার ৭৯৯ ভোট।
৭নং টালকী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মুজাফ্ফর মহিউদ্দিন বুলবুল (ঘোড়া) ৫ হাজার ৪৮৭ ভোটপেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অপর স্বতন্ত্র প্রার্থী মো. ছায়েদুল হক তারা (আনারস) পেয়েছেন ১ হাজার ৭৩৪ ভোট।
৮নং চরঅষ্টধর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম রব্বানী (নৌকা) ৭ হাজার ৮৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান (আনারস) পেয়েছেন ৪ হাজার ৮২৪ ভোট।
৯নং চন্দ্রকোনা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. কামরুজ্জামান গেন্দু (আনারস) ৭ হাজার ৮৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. সাজু সাইদ ছিদ্দিকী পেয়েছেন (নৌকা) পেয়েছেন ৬ হাজার ৪২৭ ভোট।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন জানান, উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৩৫ জন, সাধারণ সদস্য প্রার্থী ২৮৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ৮৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৯৫০ জন।