
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে ময়মনসিংহের হালুয়াঘাটে লিফলেট বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির আয়োজনে রোববার (২৮ নভেম্বর) বিকেলে পৌর শহরে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ও ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সালমান ওমর রুবেল।
এ সময় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি নেতা এখলাছ উদ্দিন (বিএসসি), আনোয়ার হোসেন মেম্বার, মোল্লা মনির, আলম, জেলা উত্তর যুবদলের সহ-সভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, সহ-সাধারণ সম্পাদক নাজমুল হুদা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, কাজিম উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ফকির, পারভেজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তফা মনোয়ার আল-আমিন, যুগ্মআহ্বায়ক মাহমুদুল হাসান, পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনী, যুগ্ম আহ্বায়ক নাজমুল, সাদ্দাম সহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সালমান ওমর রুবেল বলেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছে। গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসা থেকেও বঞ্চিত রাখা হয়েছে। অবিলম্বে তিনি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।