1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে চেয়ারম্যান পদে কে কতো ভোট পেলেন?

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারীভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী-

১নং পোড়াগাঁও ইউনিয়ন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মাওলানা জামাল উদ্দিন চশমা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬৯১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আজাদ মিয়া মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ভোট ২ হাজার ৩১৬। এছাড়াও বন্দনা চাম্বুগং নৌকা প্রতীকে ১ হাজার ৬৭৭, ইসমাইল হোসেন হাতপাখা প্রতীকে ৪৫১ ও সিরাজুল ইসলাম রাজু ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪৪৩ ভোট।

৩ নং রাজনগর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সেকান্দর আলী আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬৪৪ ভোট। এছাড়াও আতিউল্লাহ চশমা প্রতীকে ২ হাজার ৪৬৯, বিপ্লব কুমার বর্মন নৌকা প্রতীকে ২ হাজার ৭৭, আজাহারুল ইসলাম হাতপাখা প্রতীকে ২ হাজার ২৭ ও শফিউল ইসলাম তানজিল মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৪৮ ভোট।

৪ নং নয়াবিল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৪৭ ভোট। সামান্য ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নূর ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬৬০ ভোট। এছাড়াও অপর স্বতন্ত্র প্রার্থী লতিফুল ইসলাম বকুল পেয়েছেন ৩ হাজার ৬৩ ভোট।

৬ নং কাকরকান্দি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নিয়ামুল কাউসার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৪৯ ভোট। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুল নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬৮১ ভোট।

৭ নং নালিতাবাড়ী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান মাস্টার নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক চশমা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৫০ ভোট। এছাড়াও অপর স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন রেজাউল করিম পেয়েছেন ২ হাজার ৫৭ ভোট।

৮ নং রূপনারায়নকুড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মুঞ্জুর আল মামুন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১০ ভোট। সামান্য ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯৬২ ভোট। এছাড়াও অপর স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা পেয়েছেন ৯০২ ভোট।

৯ নং মরিচপুরান ইউনিয়নে সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আইয়ুব আলী চশমা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭৫৬ ভোট। এছাড়াও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খন্দকার শফিকুল ইসলাম নৌকা প্রতীকে ১ হাজার ৯৮৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী ফজলুর রহমান আনারস প্রতীকে ১ হাজার ৯৫৬ ভোট, জাহাঙ্গীর আলম ঘোড়া প্রতীকে ৩৯৮ ভোট এবং বিল্লাল হোসেন টেবিল ফ্যান প্রতীকে ৪৩৪ ভোট পেয়েছেন।

১০ নং যোগানিয়া ইউনিয়নে আব্দুল লতিফ নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৪২ ভোট। সামান্য ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী তাকিজুল ইসলাম তারা ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৪৪ ভোট।

১১ নং বাঘবেড় ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুস সবুর নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩১৭ ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান খোকন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬২২ ভোট ও স্বতন্ত্র প্রার্থী হাসানুজ্জামান রিয়াদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ৮০৫ ভোট।

১২ নং কলসপাড় ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৪ ভোট। সামান্য ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী শরফুজ্জামান ওরফে শরাফত টেলিফোন প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮০৭ ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী ফকর উদ্দিন নয়ন মোটরসাইকেল প্রতীকে ৩ হাজার ৬৭৭ ভোট, আবুল কাশেম নৌকা প্রতীকে ২ হাজার ৭০৫ ভোট, মেহেদী হাসান মিলন ঘোড়া প্রতীতে ৯২৮ ভোট এবং আব্দুল হালিম হাতুরি প্রতীকে ৭৮ ভোট পেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com