1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নকলায় চিকিৎসকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

  • আপডেট টাইম :: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় অবসরপ্রাপ্ত উপ-সহকারি কমিউনিটি মেডিকেল কর্মকর্তা পরিতোষ সাহার বিরুদ্ধে মাদরাসা ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩০নভেম্বর) বিকেলে পৌর শহরের উত্তর বাজার সাহা মেডিকেল হলে ওই ছাত্রীর সাথে যৌন নিপীড়নের ঘটনা ঘটে। ভুক্তভোগী বানেশ্বরদী ইসলামী দাখিল মাদরাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর নানি জানান, তার নানতির গলা ব্যথা থাকায় মঙ্গলবার বিকেলে সাহা মেডিকেল হলে পরিতোষ সাহাকে দেখাতে নাতনিকে সঙ্গে নিয়ে আসেন। এসময় চিকিৎসক পরিতোষ তার নাতনির গলা না দেখে শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয়। কিছুক্ষণ পর বিষয়টি জানাজানি হয়ে গেলে স্থানীয় জনতা সাহা মেডিকেল হলের সামনে বিক্ষোভ করে অবরোধ করে রাখেন। পরে সংবাদ পেয়ে পুলিশ ওই শিক্ষার্থীকে থানা হেফাজতে নিয়ে আসে। তবে এর আগেই কৌশলে পালিয়ে যায় অভিযুক্ত চিকিৎসক পরিতোষ সাহা।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, এ ঘটনায় ওই শিক্ষার্থী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com