1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

নাইজেরিয়ায় নৌকা ডুবে ২৯ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় নৌকা ডুবে শিশুসহ ২৯ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকারী কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় কানো রাজ্যে অতিরিক্ত যাত্রীবাহী একটি নৌকা ডুবে যাওয়ায় নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু। এদের বয়স ৮ থেকে ১৫ বছর। খবর আল জাজিরার।

মঙ্গলবার শেষের দিকে ওই দুর্ঘটনা ঘটেছে বলে কানো রাজ্যের দমকল সেবার মুখপাত্র সামিনু আবদুল্লাহি নিশ্চিত করেছেন।

বুধবার বার্তা সংস্থা এএফপিকে আবদুল্লাহি বলেন, আমরা এখন পর্যন্ত ২৯টি মরদেহ উদ্ধার করেছি। এছাড়া সাত যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি। বাকি ১৩ জনের মরদেহ উদ্ধারে কাজ চলছে।

তিনি জানিয়েছেন, ওই নৌকায় করে প্রাপ্তবয়স্ক ১২ জনকে বহনের কথা থাকলেও সেখানে শিশুসহ অতিরিক্ত যাত্রী বোঝাই করা হয়েছিল। ধর্মীয় একটি অনুষ্ঠানে যোগ দিতে শিশুরা ওই নৌকায় উঠেছিল।

ধারণার ক্ষমতার বেশি যাত্রী বহন, খারাপ আবহাওয়া এবং রক্ষণাবেক্ষণের অভাবে নাইজেরিয়ায় প্রায়ই নৌকা দুর্ঘটনা ঘটে। এতে করে বহু মানুষ প্রাণ হারায়।

গত মাসে জিগাওয়া রাজ্যে একটি নৌকাডুবে যাওয়ায় ১০ থেকে ১২ বছর বয়সী সাত শিশুর মৃত্যু হয়। তার আগে গত জুনে সোকোতো রাজ্যে বিয়ের অতিথিদের বহনকারী একটি ফেরি ডুবে যাওয়ায় ১৩ জন নিহত হয়।

চলতি বছর সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে গত মে মাসে। সে সময় নাইজার নদীতে একটি কাঠের নৌকা ডুবে ১৫০ জনের বেশি মানুষ নিখোঁজ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com