1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নবাবগঞ্জে নদীতীর থেকে নবনির্বাচিত মেম্বারের ভাতিজার রগকাটা লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সৌরভ হোসেন (২৩) নামে এক সদ্য বিজয়ী ইউপি সদস্যের ভাতিজার পায়ের রগকাটা মৃতদেহ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
সৌরভ হোসেন নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য সানোয়ার হোসেনের ভাতিজা ও চামুন্ডাই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সৌরভ উপজেলার আফতাবগঞ্জ সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
বুধবার (১ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের চামুন্ডাই গ্রামে তার নিজ বাড়ির পাশে নলশীষা নদীর তীরে পায়ের রগকাটা মৃতদেহ দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সৌরভ হোসেনের মৃতদেহ উদ্ধার করে।
নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। এখন পর্যন্ত কারও বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com