1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

কলাপাড়ায় জেলেদের জালে ধরা পড়লো ৮মণ বিশালাকৃতির শাপলাপাতা মাছ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় জেলেদের জালে ধরা পড়েছে বিশালআকৃতির একটি শাপলাপাতা মাছ।

গত মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরের পর মাছটি মৎস্য বন্দর আলীপুরের ধুলাসার ফিস আড়ৎ ঘাটে নিয়ে আসে। এটিকে ট্রলার থেকে জেলারা বাঁশের সাথে বেঁধে কিনারায় উঠায়। দেখতে ভিড় করেছেন অনেকেই। আনুমানিক ৮মণ ওজনের মাছটিকে ৬৩ হাজার টাকায় বিক্রি করেছেন আড়ৎ মালিক।

স্থানীয় ও জেলেদের সূত্রে জানা যায়, পায়রা বন্দর সংলগ্ন রাবনাবদ নদীতে রোববার গভীর রাতে জেলেদের জালে এমাছটি ধরা পরে। প্রথমে জাল থেকে মাছটি ট্রলারে তুলতে বেগ পেতে হয়েছে জেলেদের। পরে তারা ট্রলারে নিয়ে আড়ৎ ঘটে আসলে মাছটি বরিশালের এক মৎস্য ব্যবসায়ি কিনে নেয়।

আলীপুরের ধুলাসার ফিস আড়ৎ মালিক মো: আবু জাফর বলেন, গত দু’দিন আগে এ শাপলাপাতা মাছটি সেলিম ফকিরের জালে ধরা পরে। মঙ্গলবার এটিকে আড়ৎ ঘাটে নিয়ে আসে। মাছটি ৮ মণ ওজন হতে পাওে এবং এ শাপলাপাতা মাছটিকে বিক্রি করা হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com