1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

কলাপাড়ায় ৫৬০ কেজি জাটকা ইলিশ জব্দ: ৩ ব্যবসায়ীকে অর্থদন্ড

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ৫৬০ কেজি জাটকা ইলিশ আটক করেছে উপজেলা মৎস্য বিভাগ।

গতকাল বুধবার (১ ডিসেম্বর) বিকেল থেকে রাত নয়টা পর্যন্ত শেখ কামাল সেতুর টোল প্লাজা এলাকায় অভিাযান চালিয়ে দুইটি ট্রাক, বেশ কয়েকটি গণপরিবহন ও ত্রি হুইলার থেকে এসব জাটকা আটক করা হয়।

এসময় জাটকা পরিবহনের দায়ে আলীপুরের মেসার্স বন্ধন ফিসের মালিক, ফাইভ স্টার ফিসের মালিক ও মিরাজ নামের এক লাইনম্যানকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। মৎস্য ও মৎস্য পন্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিধিমালা ১৯৯৭ এর ৪/৩ ধারা ভঙ্গের দায়ে ৪(৫) ধারা মোতাবেক এ জরিমানা আদায় করেন কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা।

এসময় উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র অফিসার মহাসিন মিয়া, কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই কামরুল ইসলাম ও নৌ-পুলিশের সদস্যসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে এসব মাছ এতিমখানা মাদরাসার ছাত্র ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন গণপরিবহন ও ট্রাকে অভিযান চালিয়ে এসব জাটকা আটক করা হয়েছে। জাটকা শিকারী জেলেদের খুজে বের করে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com